শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 206

ভারতে উগ্রপন্থি হিন্দুত্ববাদী গ্রুপগুলোর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের বড়দিন উদ্‌যাপনে বাধা বা হেনস্তা করার অভিযোগ উঠেছে। খ্রিস্টধর্মীয় ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাগুলো গভীর উৎকণ্ঠার সঙ্গে নিন্দা জানিয়েছে।

ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স জানিয়েছে, বড়দিনের সময় বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের আনন্দের গান ‘ক্রিস্টমাস ক্যারল’ গাওয়ার সময়, চার্চে ধর্মীয় সভা এবং বড়দিনের অনুষ্ঠানে হস্তক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটেছে। অলাভজনক প্রতিষ্ঠান ‘ওপেন ডোরস’-এর প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র বড়দিনের সময়েই দেশজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে।

মধ্যপ্রদেশের জাবালপুরে বড়দিনের উৎসবে যোগ দেওয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে হেনস্তা ও মারধরের ঘটনা সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। ঘটনাটি ভাইরাল হওয়ায় স্থানীয় বিজেপি নেত্রীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ওড়িশা ও দিল্লিতে আরও দুটি ঘটনায় বড়দিনের সাজে থাকা নারীদের এবং সান্তা ক্লজের ক্যাপ বিক্রি করা ব্যক্তিদের হেনস্তা করা হয়েছে।
ক্যাথলিক বিশপ’স কনফারেন্স ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইনি ব্যবস্থা নেওয়া এবং খ্রিস্টধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা ‘ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম’ জানিয়েছে, এ বছরে ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি আক্রমণ ঘটেছে। ভারতের ১৪০ কোটি মানুষের মধ্যে ২.৩ শতাংশই খ্রিস্টান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলা

প্রকাশের সময় : ০২:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫