Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাজবাড়ীতে টি -১০ ক্রিকেট উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 87

 তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার ।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক ড. মাহমুদুল হক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক প্রমুখ।

প্রধান অতিথি সুলতানা আক্তার বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক শক্তিকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসন সর্বদা তরুণদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে।  খেলাধুলার মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত চেতনা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

টুর্নামেন্টে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা দল অংশগ্রহণ করছে। আগামী ২৭ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। .

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে টি -১০ ক্রিকেট উদ্বোধন

প্রকাশের সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫