Dhaka ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 133

পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে শাখার গেটের আশপাশে ঘোরাঘুরি করে। পরে তারা পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। শাখার ভেতরে থাকা কর্মকর্তারা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাখার পিওন কাম গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, চারজন কর্মকর্তা রাতে অফিসে থাকেন। তাদের উপস্থিতির কারণেই আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, সিকিউরিটি গার্ড বাঁশি বাজিয়ে ডাকলে নিচে নেমে তিনি গেটে আগুন জ্বলতে দেখেন। তিনি পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে এনে বিষয়টি পুলিশকে জানান। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দায়িত্বরত সার্জেন্ট তাপস বলেন, ঘটনার কিছুক্ষণ আগেই তারা টহলে ছিলেন। পরে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

ঘটনা বিষয়ে জানতে সদর থানার ওসিকে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

প্রকাশের সময় : ১১:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫