গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকায় আ.লীগের ২৯ নেতা ও কর্মী গ্রেপ্তার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 92
রাজধানী থেকে নিষিদ্ধ কার্যক্রমের ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি আরও উল্লেখ করেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Tag :




















