Dhaka ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আমার ছেলে জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল : ত্বকীর বাবা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 94

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর জানাজা গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে তার নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে সন্তানের মৃত্যুতে শোকাহত বাবা মাওলানা বদিউল আলমের আবেগঘন বক্তব্য সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি করেছে।

জানাজা নামাজের আগে উপস্থিত বিশাল জনসমাবেশের সামনে ত্বকীর বাবা মাদরাসা শিক্ষক মাওলানা বদিউল আলম বলেন, আমার ছেলে হাসপাতালের আইসিইউতে যতটুকু প্রাণশক্তি ছিল সেটুকু দিয়ে জিকির করেছে। আমি বেডের কাছে গিয়ে শুনতাম আমার ছেলে কী করছে। তার প্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি।

বদিউল আলম আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, আল্লাহ যদি আমার ছেলের হায়াত না থাকে তাকে তুমি ঈমানের সাথে নিয়ে যাও।

বদিউল আলম আরও বলেন, ত্বকী জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইসলামের নিয়ম অনুযায়ী জীবন যাপন করতো আমার ছেলে। সে যখন মারা যায়, আমার কষ্ট হয়েছে, তবে আমি জানি আমার রবের সন্তুষ্টি কী। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেছি। আমি তাকে সাদা কাপড়ে মুড়িয়ে বাড়ি এনেছি, তার মরদেহ আমি কাঁধে নিয়েছি, তাকে জান্নাতে পৌঁছে দেবো বলে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।

হাফেজ ত্বকি ২০০০ সালে কুমিল্লা মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা মাওলানা বদিউল আলমের পাঁচ ছেলের মধ্যে সবার বড় ছিলেন।

সাইফুর রহমান ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। এছাড়াও তিনি এনটিভিতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান পিএইচপি কুরআনের আলোসহ বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেন।

স্বজনরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ত্বকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার গ্রামের বাড়ি ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। জানাজার আগে ত্বকীর শিক্ষক, ভাই ও স্থানীয়রা তার স্মৃতি রোমন্থন করেন।

জানাজা শেষে হাফেজ ত্বকীর মরদেহ উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে দাফন করা হয়। সাইফুর রহমান ত্বকীর অকাল মৃত্যুতে তার পরিবার শোকে স্তব্ধ, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহু মানুষ শোক প্রকাশ করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমার ছেলে জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল : ত্বকীর বাবা

প্রকাশের সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫