Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগে আতঙ্ক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 110

সাভারের আশুলিয়ার খাগান এলাকায় মধ্যরাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রোববার (২৬ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয় সিটি ইউনিভার্সিটির। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো সহায়তা দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ‘ব্যাচেলর প্যারাডাইস হোস্টেল’-এর সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে তর্কাতর্কির জেরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ওই হোস্টেলে হামলা চালায়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়ায়।

রাত ১২টার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে প্রশাসনিক ভবনে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তিনটি বাস ও একটি প্রাইভেটকার পুড়িয়ে দেওয়া হয় এবং আরও কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণও ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগে আতঙ্ক

প্রকাশের সময় : ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫