Dhaka ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, যে পরামর্শ তিতাসের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 112

রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ একাধিক এলাকায় এই গন্ধ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা থেকে গন্ধ ছড়াতে পারে। আবার পাইপলাইনে লিকেজের কারণেও অনেক সময় এমন গন্ধ পাওয়া যায়।’

তিনি বলেন, ‘এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে কোন এলাকায় এমন গন্ধ পাওয়া যাচ্ছে তা তিতাসের হেল্পলাইনে জানালে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত সেখানে পৌঁছে যাবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, যে পরামর্শ তিতাসের

প্রকাশের সময় : ০১:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫