শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 103

নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানাটির নিচতলায় অবস্থিত বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও নুর মোহাম্মদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাতে জানা গেছে, সকালে বয়লার রুমে কাজ চলার সময় হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে রুমজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয় শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ছয়জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই গুরুতর। কার কত শতাংশ পুড়েছে তা প্রাথমিক চিকিৎসা শেষে নির্ধারণ করা যাবে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

প্রকাশের সময় : ১২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫