শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

এবার চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 223

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। ৯ তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি।’

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ী এলাকায় প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এই আগুনে ১৬ জন পুড়ে মারা যান।

তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এর মধ্যে ১০ জনের মরদেহ গতকাল সন্ধ্যা পর্যন্ত শনাক্ত করেন স্বজনরা। ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে এসব মরদেহ হস্তান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন

প্রকাশের সময় : ০৫:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫