Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

জাল নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 101

দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক (বিবি) আজ এক জনসচেতনতামূলক বিস্তারিত সতর্কবার্তা জারি করেছে।

এ লক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে নগদ লেনদেনের সময় জনগণকে অধিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জাল নোট শনাক্ত ও ব্যবহার রোধে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের অনুরোধ করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোট গ্রহণের সময় নাগরিকদের অবশ্যই নোটের সব নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে যাচাই করতে হবে। এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-ওয়াটারমার্ক, নিরাপত্তা সুতা, ইন্টাগ্লিও (উঁচু) প্রিন্টিং, রঙ পরিবর্তনশীল কালি (যেখানে প্রযোজ্য) এবং মাইক্রো টেক্সট।

বাংলাদেশ ব্যাংক বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহারেরও পরামর্শ দিয়েছে।

এছাড়া, যেখানে সম্ভব, নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যদি কোনো সন্দেহজনক নোট পাওয়া যায় বা এ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করতে হবে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, ‘সত্যিকারের নোট চিনুন-নিরাপদ লেনদেন নিশ্চিত করুন।’

আসল নোট শনাক্তের নির্দেশিকা ও তথ্য সহজেই পাওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে : https://www.bb.org.bd/en/index.php/currency/note

এছাড়া দেশের সব ব্যাংক শাখায় আসল নোটের বৈশিষ্ট্যসম্বলিত ব্যানার ও পোস্টার দৃশ্যমানভাবে প্রদর্শিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দৈনিক পত্রিকা, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক স্বীকার করেছে, এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বাংলাদেশের বিদ্যমান আইনে জাল নোট তৈরি, সংরক্ষণ ও লেনদেন সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো জাল নোটের বিস্তার ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত এবং তারা নিয়মিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে বলে জানানো হয়েছে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাল নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

প্রকাশের সময় : ১১:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫