গুরুত্বপূর্ণ সংবাদ:
আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত?
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 104
দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে। এ বার ভরিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ২,৬১৪ টাকা। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩৩ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেটের স্বর্ণ: প্রতি ভরি ২,১৬,৩৩৩ টাকা
২১ ক্যারেটের স্বর্ণ: প্রতি ভরি ২,০৬,৫০০ টাকা
১৮ ক্যারেটের স্বর্ণ: প্রতি ভরি ১,৭৭,০০১ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৪৭,৩৫২ টাকা
Tag :






















