Dhaka ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 106

নোয়াখালীর সুবর্ণচরে দিনে-দুপুরে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এ হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পলোয়ান বাড়ির সামনে ‘পরিষ্কার বাজার’ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুব্রত চন্দ দাস (৪০)। তিনি চর আমান উল্লাহ ইউনিয়নের বাসিন্দা এবং দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুব্রত বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস চর হাসান ভূঞারহাটের স্বাস্থ্যসেবা বিভাগে চাকরি করতেন। স্ত্রীকে আনার উদ্দেশ্যে দুপুরে মোটরসাইকেলে রওনা হন সুব্রত। পথে হারিছ চৌধুরী বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও মাথায় কুপিয়ে তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নোয়াখালীতে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ০৯:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫