Dhaka ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তে হংকংয়ের কাছে হেরে গেলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 100

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পরও টান-টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার (৯ অক্টোবার) এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়ে ৩-১ গোলে। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে শেষ দিকে সমিত সোম, মোরসালিনের গোলে স্কোর ৩-৩ করে বাংলাদেশ। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে গোল করেন হংকংয়ের রাফায়েল মার্কিস। তাতে করেই বাংলাদেশ হারল ৪-৩ ব্যবধানে।

সে সঙ্গে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব ওঠার সম্ভাবনাও শেষ হয়ে গেলো হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের। বাংলাদেশকে হারিয়ে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো হংকং।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তে হংকংয়ের কাছে হেরে গেলো বাংলাদেশ

প্রকাশের সময় : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫