Dhaka ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 96

টানা পাঁচ দিনের পূজা-অর্চনার পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের পূজা শেষ হলো। এসময় বুড়িগঙ্গার তীরে হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন।

ভক্তদেরন মাঝে বিষাদ ও আবেগের মিশ্রণ দেখা গেছে। কারও চোখে অশ্রু, কারও ঠোঁটে দেবীর বন্দনা, কেউ আবার নদীর পানিতে নিজ ও পরিবারের সদস্যদের অঞ্জলি দিয়েছেন। পুরান ঢাকার লক্ষীবাজার থেকে আগত নবনীতা বর্মণ বলেন, “এই কয়েকদিন যেন স্বপ্নের মতো কেটেছে। মা দুর্গা আমাদের মাঝে ছিলেন, তাই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। এখন তিনি চলে যাচ্ছেন, এই কষ্ট মেনে নিতে হবে। আবারও এক বছরের অপেক্ষা।”

ধানমন্ডি থানার পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ রায় জানান, “ভারাক্রান্ত হৃদয়ে মাকে বিদায় জানাচ্ছি। মা আমাদের জন্য এসেছিলেন, অসুর বধ ও মঙ্গলের জন্য। আমরা প্রার্থনা করেছি দেশের শান্তি ও সকল মানুষের কল্যাণের জন্য।”

এদিন সকালে নারীরা মণ্ডপ ও মন্দিরে অংশ নিয়ে দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করেন এবং একে অপরের গায়ে সিঁদুর মেখে জীবনের সমৃদ্ধি কামনা করেন।

এদিকে, প্রতিমা বিসর্জনের সময় রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন জানিয়েছেন, শোভাযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ২,৪০০ অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। নদীর ঘাট ও প্রধান স্থানগুলোতে অস্থায়ী ওয়াচ টাওয়ার, সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ দল, নৌ পুলিশ, ডুবুরি দল, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সতর্ক টহলে রয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে দেবী দুর্গা স্বামীর গৃহ কৈলাস ছেড়ে কন্যারূপে পিতৃগৃহে আগমন করেন। পাঁচদিনের উৎসবের শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হলেও ভক্তদের মনে থাকে আগামী বছরের পুনরাগমনের আশা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রকাশের সময় : ০৯:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫