Dhaka ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 88

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম অভিযোগ করেছেন, ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ঢুকে পড়ছে এবং অতিরিক্ত মুনাফা করছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নুরজাহান বেগম বলেন, “উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এখন শুধু চিকিৎসক বা সরকারের একার সমস্যা নয় এটা আমাদের সবার। হাইপারটেনশনের মূল কারণ সম্পর্কে সচেতনতা তৈরি না করে আমরা বারবার চিকিৎসার দিকেই ঝুঁকে পড়ছি, যা দীর্ঘমেয়াদে কার্যকর নয়।”

তিনি আরও বলেন, “তামাক আমাদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। যদি আমরা তামাক নিয়ন্ত্রণে সফল হই, তাহলে চিকিৎসা ব্যয়ের বড় একটি অংশ যার ৭১ শতাংশ মানুষ নিজ পকেট থেকে ব্যয় করে তা কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো অসংক্রামক রোগগুলোই মানুষের চিকিৎসা ব্যয়ের প্রধান কারণ।”

স্বাস্থ্য উপদেষ্টা মনে করিয়ে দেন, “চিকিৎসা দেওয়া সরকারের দায়িত্ব হলেও জনগণেরও দায়িত্ব রয়েছে নিজেদের সচেতন করার। আমি, আপনি, আমরা সবাই এই প্রতিরোধের অংশ। প্রতিরোধে সফল হলে রোগ মোকাবিলা সহজ হয়।”

গণমাধ্যমের ভূমিকাও উল্লেখ করে তিনি বলেন, “আপনারাও (সাংবাদিক) একটি বড় শক্তি। জনসচেতনতা তৈরিতে আপনাদের অবদান গুরুত্বপূর্ণ, যেন এসব রোগ দানা বাঁধতে না পারে।”

পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫