Dhaka ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

খাগড়াছড়িতে সেই শিক্ষার্থীর ধর্ষণের আলামত পায়নি মেডিকেল বোর্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 85

খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত যাচাইয়ের ১০টি সূচকের প্রতিটিই ‘স্বাভাবিক’ উল্লেখ করা হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. জয়া চাকমার নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড (সদস্য ডা. মীর মোশাররফ হোসেন ও ডা. নাহিদ আক্তার) এই পরীক্ষা সম্পন্ন করে।

ডা. জয়া চাকমা বলেন, “শিক্ষার্থীর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।”

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েলও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের অভিযোগ ঘিরে সহিংসতা ‘পরিকল্পিতভাবে’ ছড়ানো হয়েছে, যাতে তিনটি প্রাণ ঝরে গেছে, যা অত্যন্ত দুঃখজনক।

২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাতেই অচেতন অবস্থায় ক্ষেত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশ।

অভিযোগ ঘিরে সাত দিন ধরে অবরোধ, বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাও হয়। গত রোববার গুইমারার সহিংসতায় প্রাণ হারান তিন পাহাড়ি যুবক, আহত হন সেনা ও পুলিশের অন্তত ১৬ জন সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি এবং অতিরিক্ত সেনা-বিজিবি মোতায়েন করা হয়।

এদিকে গুইমারার সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খাগড়াছড়িতে সেই শিক্ষার্থীর ধর্ষণের আলামত পায়নি মেডিকেল বোর্ড

প্রকাশের সময় : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫