Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

নুরাল পাগলের মাজারে হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 132

  রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মাজারে হামলার ঘটনায় রাসেল মন্ডল (২০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভিডিও ফুটেজে তাকে নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় লাকড়ি দিতে দিতে গেছে।

রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়ার বাসিন্দা। গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা হয়। এ সময় রাসেল মোল্লা নামে তার এক ভক্ত নিহত হন। নুরাল পাগলের লাশ পোড়ানো, রাসেল হত্যাকান্ড, হামলা, ভাঙচুর লুণ্ঠনের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা ৩৫০০-৪০০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ রাসেল মন্ডলসহ ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পুলিশের ওপর হামলা ও দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একই থানায় পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা হয়। এ মামলার ১৬ আসামি গ্রেপ্তার হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রাসেল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নুরাল পাগলার লাশ পোড়ানোর জন্য লাকড়ি দিতে দেখা গেছে। তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের পিতা আজাদ মোল্লার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়। দুটি মামলায় এ পর্যন্ত ২৭ জন গ্রেপ্তার হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুরাল পাগলের মাজারে হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫