Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

নারায়ণগঞ্জে চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 235

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে সোহেল তার সহযোগীদের নিয়ে চাঁদা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে উত্তেজিত জনতা গণপিটুনি করে।

নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ১২–১৩টি মামলার সঙ্গে জড়িত ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, “সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারায়ণগঞ্জে চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

প্রকাশের সময় : ০২:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫