Dhaka ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ঘটনাস্থলে ২ জন নিহত হন। গুরুতর আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে আরও ২ জন মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল জানিয়েছেন, নিহতদের নাম শনাক্তের কাজ চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

প্রকাশের সময় : ০২:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫