বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত

কোটালীপাড়ায় জামায়াতের ৫ দফা দাবিতে সমাবেশ

 গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 146

৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার পশ্চিমপাড় মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট ব্রিজে সমাবেশে মিলিত হয়।

কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের গোপালগঞ্জ জেলা আমীর ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমীর সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ।

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দাবীকৃত ৫ দফা তুলে ধরেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় জামায়াতের ৫ দফা দাবিতে সমাবেশ

প্রকাশের সময় : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫