Dhaka ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

`মাদকাসক্তি প্রতিরোধ ও প্রযুক্তির অপব্যবহার শীর্ষক’ গোল টেবিল বৈঠক

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 182

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকাসক্তি প্রতিরোধে ও প্রযুক্তির অপব্যবহার শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু ‍উন্নয়ন প্রকল্প পাখরপাড় বিডি-০৩৫৪ এর আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএস এর পালক প্রধান রেভা. বিমল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: শাজাহান মোল্লা, সমাজসেবা অফিসার  সাধন বল, কাজী মন্টু ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক কমল তালুকদার, গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএসের সভাপতি গিলবার্ট বিনিময় সরকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু ‍উন্নয়ন প্রকল্প পাখরপাড়ের ব্যবস্থাপক রনী বাড়ৈ, সাংবাদিক কালাম তালুকদার বক্তব্য রাখেন।

বৈঠকে মাদকাসক্তির ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শুধু আইনপ্রয়োগকারী সংস্থার প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ এবং চিকিৎসা ব্যবস্থাকে একযোগে কাজ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং অনলাইন হুমকি থেকে ব্যক্তিগত তথ্য ও সামাজিক নিরাপত্তা রক্ষার সকলকে সর্তক থাকতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

`মাদকাসক্তি প্রতিরোধ ও প্রযুক্তির অপব্যবহার শীর্ষক’ গোল টেবিল বৈঠক

প্রকাশের সময় : ০৯:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫