Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে নবীন বরণ 

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১২:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 84

গোপালগঞ্জের  কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণির শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গনে উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক অমিয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারী।

নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আলিমুজ্জামান খান, প্রভাষক তুষার সেন, কৃতি শিক্ষার্থী সাব্বির হাওলাদার, অর্পিতা বসু , নবীন শিক্ষার্থী অনামিকা দাম ও সাগর ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৪৫০ জন শিক্ষার্থীকে ফুল ও শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। এছাড়া বিগত ৩ বছরে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

নবীন শিক্ষার্থী অনামিকা দাম বলেন, এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধির জন্য আমরা মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারী বলেন, তোমরা শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য নয়, বরং সুশিক্ষা অর্জন করে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ আদর্শ নাগরিক হয়ে উঠবে।

নবীনবরন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে নবীন বরণ 

প্রকাশের সময় : ১২:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫