Dhaka ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের জীবন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 110

ছয় মাস আগে ইতালিতে যাওয়ার স্বপ্নে বাড়ি ছেড়ে যাওয়া মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামের জীবন ঢালী (২২) লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন মানবপাচারকারী দালালের প্রলোভনে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দালাল রাসেল খানের সাহায্যে লিবিয়া যান। সেখানে কয়েক মাস গেম ঘরে আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে নিহত হন তিনি।

জীবনের মৃত্যুর খবর তার পরিবারে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা-বাবা। শোকে স্তব্ধ পুরো গ্রাম। এলাকাবাসী জানিয়েছেন, দালালদের ফাঁদে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক বিদেশে যাওয়ার পথে জীবন হারাচ্ছেন। তারা নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা প্রদানেরও দাবি জানিয়েছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দেশের বিভিন্ন এলাকার যুবক মানবপাচার চক্রের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে। পুলিশ এই চক্রের বিরুদ্ধে তৎপর রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় মানবপাচার রোধে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের জীবন

প্রকাশের সময় : ০৯:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫