Dhaka ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে ক্রাইম শাখায় বদলি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

এবিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানিয়েছেন, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ এর বদলি পুলিশের নিয়মিত কাজের একটি অংশ মাত্র। দাপ্তরিক কাজের স্বার্থে তাকে পুলিশ অফিসের ক্রাইম শাখায় বদলি করা হয়েছে। এখানে অন্য কোনো বিষয় নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে ক্রাইম শাখায় বদলি

প্রকাশের সময় : ০৮:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫