কালুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৩:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 142

রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ। এতে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার রওশন-আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, কালুখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান।
এছাড়াও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সমস্যা-সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
























