Dhaka ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে অস্থিতিশীলতা: বাংলাদেশিদের বাইরে না হওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দুই দিনের সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

সহিংসতায় রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িঘরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জেন জি আন্দোলনকারীরা। এ সময় বহু স্থাপনায় আগুন দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি নির্দেশনায় ফেসবুক পোস্টে হাইকমিশন জানায়—
“নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থানে বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সাথে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে।”

এ ছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হাইকমিশন দুইজন কর্মকর্তার মোবাইল নম্বর সরবরাহ করেছে:

  • মি. সাদেক: +977 9800672759

  • মিসেস সারা: +977 9851128381

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেপালে অস্থিতিশীলতা: বাংলাদেশিদের বাইরে না হওয়ার নির্দেশ

প্রকাশের সময় : ০৪:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫