রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায়

ক্যান্সার আক্রান্ত নাজমুলকে বাঁচানোর আকুতি স্বজনদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 262

 রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের ইসলাম মন্ডলের ছেলে নাজমুল ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার দরকার যা তার দরিদ্র পিতার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের হাত বাড়িয়েছেন।

নাজমুল চড়হড়িনা ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম  শ্রেণির মেধাবী ছাত্র।  চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। নাজমুল হোসেনের লেখাপড়ার প্রতি প্রচন্ড আগ্রহ, স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার । কিন্তু আজ সেই স্বপ্ন থেমে যেতে বসেছে শুধুমাত্র টাকার অভাবে। তাই সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি যার যার সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো এই সম্ভাবনাময় কিশোর আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

যারা সাহায্য করতে ইচ্ছুক নিচের বিকাশ নাম্বারে সাহায্য পাঠাতে পারেন: বিকাশ/০১৮৭৪৮০২৩৫১ (নাজমুল হোসেনের বাবা মো.  ইসলাম মন্ডল ঠিকানা: গ্রাম মুছিদাহ, ডাকঘর: পুঁইজোর, উপজেলা: পাংশা, জেলা: রাজবাড়ী)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্যান্সার আক্রান্ত নাজমুলকে বাঁচানোর আকুতি স্বজনদের

প্রকাশের সময় : ০২:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫