Dhaka ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গোয়ালন্দে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দম্পতির মৃত্যু

গোয়ালন্দ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের সঞ্জয় মন্ডল ও শ্রাবণী ভাদুরি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সঞ্জয়-শ্রাবণী দম্পতি ঢাকা থেকে মোটরসাইকেলযোগে তাদের গ্রামের বাড়ি মধুখালী ফিরছিলেন। গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তা অতিক্রম করার সময় গতিরোধকে ধাক্কা খেয়ে উভয়ে ছিটকে পড়েন। একই সময়ে অজ্ঞাত একটি যান তাদের আঘাত করে। এতে স্ত্রী শ্রাবণী ঘটনাস্থলেই মারা যায়। স্বামী সঞ্জয়কে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার অবনতি  হওয়ায় ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়।

নিহত শ্রাবণী ভাদুরির ছোট ভাই অপূর্ব ভাদুরি জানান, চার বছর আগে তার বোনের বিয়ে হয়েছে। তার ভগ্নিপতি ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন। সেই সুবাদে দুজনেই ঢাকা থাকতেন। তার ছোট বোনের বিয়ে সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য দুজনে ঢাকা থেকে গ্রামের বাড়ি আসছিল। এর মাঝেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল- এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, মোটরসাইকেল থেকে ওই দম্পতি ছিটকে পড়ার পর কোনো ট্রাক তাদের আঘাত করেছে বলে ধারণা করছেন তিনি। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শ্রাবণীর মৃত্যু হয়। গুরুতর আহত সঞ্জয়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দম্পতির মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫