Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে নতুন পলিসি সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

ভাই, নিজেকে মানুষ ভাবেনতো? আল্লাহ কিন্তু উপরে আছেন

ওয়ালিদ ইসলাম
  • প্রকাশের সময় : ০৪:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 178

আমি জানি না আমরা আপনাদের সমাজে জন্মগ্রহণ করে কি পাপ করি বা করেছি। আমরা কেবলমাত্র আপনাদের সমাজের হাসির খোরাক। পৃথিবীর জন্য আর কোন উপযোগিতাই বোধহয় আমাদের নেই। এডলফ খান বা তার ভাই অথবা নাহিদ নামের এই ছেলেটা কাকে আপনি তার মেয়েলি আচরণের জন্য দায়ী করবেন? দায় যদি কারও থাকে তা কেবলই সৃষ্টিকর্তার। কারণ, তিনিই শরীরে হরমোনাল ইমব্যালান্স জন্ম থেকেই দিয়ে দিয়েছেন আপনাদের হাসির খোরাক বনে পৃথিবীতে বাচার জন্য। এ্যাডলফ খানের অনেক কর্মকাণ্ডে আমিও বিরক্ত হই। কিন্তু, বাবা মারা যাবার পরেও তার বাবা-মাকে তুলে গালি-গালাজ, এরকম সন্তান জন্ম দেয়ার জন্য আপনারা নিজেরাই সৃষ্টিকর্তার আসনে বসে তার বাবাকে দোজখে পাঠিয়ে দিচ্ছেন। সরাসরি উল্লেখ করছেন যে, “এই সন্তান জন্ম দেয়ার পরপরই তার বাবার আত্মহত্যা করা উচিৎ ছিলো”। জন্মের আগে কতোখানি পাপ করলে এধরণের মন্তব্য কাউকে শুনতে হয়!

নাহিদ ছেলেটা এতোটা এ্যাস্থেটিক রান্না-বান্নার ভিডিও তৈরি করে তা বলার মতো নয়। ছেলেটা একটা ইন্টারভিউ দিলো সেদিন। তার নিচে গণহারে মন্তব্য, “এই হিজড়াটা এগুলো বাদ দিয়ে হিজড়া ডেরায় যায় না কেন”? ” ও ছেলে না মেয়ে? ওর এতো ঢং কেন”? ছেলেটা ভিডিওতে শুধু রান্নাবান্নার সৌন্দর্য্যই দেখায়। তাতেও আপনাদের সমস্যা!

ভাই, নিজেকে মানুষ ভাবেনতো? আল্লাহ কিন্তু উপরে আছেন। আর আমাদেরকে আপনারা মানুষ ভাবেন না ভাবেন আল্লাহ কিন্তু ভাবেন। আমরাও কষ্ট পাই, আমাদের কান্নাগুলোও তার কাছে পৌছায়। তবুও মন থেকে দোয়া করি আপনার সন্তানকে আল্লাহ যেনো আমাদের কারো মতো না করে দুনিয়াতে পাঠান।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাই, নিজেকে মানুষ ভাবেনতো? আল্লাহ কিন্তু উপরে আছেন

প্রকাশের সময় : ০৪:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫