Dhaka ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতককে ফেলে পালালেন মা, অতঃপর…

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 110

নওগাঁর মান্দায় জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই এক নবজাতক কন্যাকে ফেলে পালিয়েছেন তার মা। ঘটনার পর শিশুটির বাবা চরম বিপাকে পড়েছেন এবং তিনি মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী বাবার নাম তৌহিদ ইসলাম (২৫)। তিনি মহাদেবপুর উপজেলার চকহরিবল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে তিনি মান্দা উপজেলার সাহাপুর গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন।

তৌহিদ ইসলাম জানান, তার স্ত্রী গত তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রসব ব্যথায় অসুস্থ হয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি করেন। বিকেল পাঁচটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সাথী আক্তার একটি কন্যা সন্তান জন্ম দেন।

তৌহিদ ইসলাম বলেন, চিকিৎসকের পরামর্শে ওষুধ আনতে বাজারে যাই। ফিরে এসে দেখি, স্ত্রী ও শাশুড়ি নবজাতককে রেখে পালিয়ে গেছেন। বিষয়টি অত্যন্ত অমানবিক। তাদের এমন আচরণে আমি হতবাক ও দিশেহারা।

অভিযুক্ত সাথী আক্তার জানিয়েছেন, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল। তিনি সন্তান নিতে চাননি এবং যেহেতু তৌহিদের সঙ্গে সংসার করবেন না, তাই সন্তান লালন-পালনে আগ্রহী নন।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান বলেন, তৌহিদ ইসলামের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতককে ফেলে পালালেন মা, অতঃপর…

প্রকাশের সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫