শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 264

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। তিনি বলেছেন, বাংলাদেশে সম্প্রদায়গত সৌহার্দ্য আশপাশের দেশগুলোর তুলনায় ভালো। এখানে আমরা মিলেমিশে সকল ধর্মের অনুষ্ঠান পালন করি, উৎসব করি।

আজ সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের পিটিআই অডিটরিয়ামে জেলা প্রশাসনের সহায়তায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, “ধর্ম নিয়ে কটূক্তি করা, দাঙ্গাহাঙ্গামা করা বা কোনো একজনের অপরাধে তার আত্মীয়-স্বজনদের বাড়িঘরে হামলা বা সম্প্রদায়গতভাবে দোষারোপ করা সব ধর্মেই নিষিদ্ধ। এটা ফৌজদারি অপরাধ। এ ঘৃণ্য কাজ আমাদের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে।”

উপদেষ্টা বলেন, “অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কিত পোস্ট শেয়ার করেন। একে অন্যের ধর্ম নিয়ে বা ধর্মীয় গুরুদের নিয়ে কটাক্ষ করেন, বিরূপ মন্তব্য করেন। আবার অনেকে অতি উৎসাহী হয়ে কোনো কিছু না বুঝে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা করেন, অগ্নিসংযোগ করেন। এগুলো মারাত্মক অপরাধ। তাদের কোনো ক্ষমা নেই। আমরা অপরাধীর ধর্মীয় সামাজিক বা রাজনৈতিক পরিচয় দেখতে চাই না, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই।”

ড. খালিদ হোসেন আরো বলেন, “যারা নিজের দেশের অর্থপাচার করে বিদেশে বাড়ি বানায়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। আমাদের সকলকে প্রকৃত অর্থেই দেশপ্রেমিক হতে হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : ধর্ম উপদেষ্টা

প্রকাশের সময় : ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫