Dhaka ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

সম্প্রীতি বজায় রাখতে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান সেনাপ্রধানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 235

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জে. ওয়াকার বলেন, এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সকলের অঙ্গীকার।

আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠান উদ্বোধনের সময় সেনাপ্রধান এমনটা বলেন।

তিনি বলেন, “ যেভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান,পাহাড়ি, বাঙালি সকলে সম্প্রীতির সাথে বসবাস করছি, ঠিক তেমনি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার থাকবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আমরা সুন্দরভাবে বসবাস করবো। এদেশে ধর্ম, গোত্র ও জাতির মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং অতীতেও ছিলো না।”

তিনি আরো বলেন, “ গোটা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এউ দেশ সবার। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় উৎসব আছে উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেবো। ”

সেনাপ্রধান বলেন, “আজ জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আপনারা যেমন সহযোগিতা চান, আমরা আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগীতা করবো।”

এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনী প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সম্প্রীতি বজায় রাখতে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশের সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫