শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রোগীদের ১৪-১৫ টেস্ট দেওয়া বন্ধ করেন, আপনারা কি ওষুধ কম্পানির দালাল : আইন উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 276

বেসরকারি হাসপাতালে রোগীদের অভিযোগের কথা জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন? পৃথিবীতে কোন জায়গায় বেসরকারি হাসপাতালে সব সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা কি ওষুধ কম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী?’

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘অনেক হাসপাতালেই ভালো চিকিৎসা দেওয়া হয়। তবে কিছু অভিযোগ আছে রোগীদের, প্রথমত—অনেক জায়গায় ডাক্তাররা কথা শোনেন না। রোগীর চেহারার দিকে তাকান, তাকিয়ে হ্যাঁ বলেন। এটা বলতে বলতে তিনি প্রেসক্রিপশন লেখেন। মানে উনি পুরোটা শোনেনই না ঠিকমতো।’

অহেতুক টেস্ট দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক চিকিৎসক অনর্থক টেস্ট দেন। যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক টেস্ট দেন।

আমার বাসায় যে ছেলেটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, ঢাকায় একটা হাসপাতালে গিয়েছে, ওকে ১৪টি টেস্ট দিয়েছে। পরে রাগ করে ময়মনসিংহ চলে গেছে। টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। এ অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে অনেক গরিব মানুষ আছে। বড়লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরিব রোগীদের ১৪ থেকে ১৫টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করেন।’

এ সময় তিনি রোগীদের অভিযোগের কথা জানিয়ে বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় বেসরকারি হাসপাতালে সবসময় ওষুধ কম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা বলেন অন্য কোনো দেশে থাকে? আপনারা ওষুধ কম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে?’

এখনই সচেতন না হলে ৫ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না, তাই ভালো চিকিৎসার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেন। পাঁচ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া করবেন না।’

তিনি বলেন, ‘চিকিৎসা কর্মীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালের মান উন্নয়নে মুনাফার ১০ শতাংশ পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবে না। বরং বিদেশ থেকে অনেকে চিকিৎসা নিতে আসবে।’

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোগীদের ১৪-১৫ টেস্ট দেওয়া বন্ধ করেন, আপনারা কি ওষুধ কম্পানির দালাল : আইন উপদেষ্টা

প্রকাশের সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫