Dhaka ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, আমি সেই লোক নই: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 293

সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, আমি সেই লোক নই।” সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেটিকে এগিয়ে নেওয়াই তার মূল দায়িত্ব বলে জানান তিনি।

তিনি আরো বলেন, “গত এক বছরে আমরা অনেকটা পথ অগ্রসর হয়েছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং অনেক কিছু অর্জন করেছি।”

প্রধান উপদেষ্টা জানান, তার অন্যতম বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন, যা ১১টি সংস্কার কমিশনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। কমিশনটি নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে জমা দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা এটির শেষ পর্যায়ে রয়েছি। সম্ভবত এ মাসের শেষ দিকে ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব।”

দেশ এখন সঠিক পথে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত। এবারের নির্বাচন আগের তিনটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে ভালো হবে। অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি সত্যিকারের নির্বাচন পাবে। কারণ আগের নির্বাচনগুলো ছিল ‘মিথ্যা’ নির্বাচন। কেউ ভোটকেন্দ্রে যায়নি, মানুষ জানে না সেখানে কী হয়েছে।”

যেসব লাখ লাখ ভোটার শেখ হাসিনার আমলে ভোট দিতে পারেননি, এবারের নির্বাচন তাদের জন্য অনেক বড় সুযোগ হবে বলেও জানান তিনি।

সূত্র: বার্নামা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, আমি সেই লোক নই: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫