Dhaka ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 258

হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় সাত দিন খোলা থাকার পর বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বাঁধের জলকপাটগুলো বন্ধ করা হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, জলকপাট বন্ধ থাকলেও কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং ২২০ থেকে ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৭.০৫ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর হ্রদের পানি বিপদসীমায় পৌঁছালে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হয়। পরে পানির চাপ বাড়তে থাকায় ধাপে ধাপে জলকপাট আরও খোলা হয়। সর্বশেষ ৭ আগস্ট সন্ধ্যা ৬টায় সাড়ে ৩ ফুট উচ্চতায় সব কপাট খুলে দেওয়া হয়েছিল, যার ফলে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে প্রবাহিত হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, বর্তমানে বৃষ্টিপাত কমে আসায় হ্রদের পানির উচ্চতা হ্রাস পাচ্ছে। এ কারণেই জলকপাট বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে জলকপাট খোলার সিদ্ধান্ত হ্রদের পানির পরিস্থিতির ওপর নির্ভর করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ

প্রকাশের সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫