শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 270

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একজন আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টা ৫ মিনিটে তারা উদ্ধার কার্যক্রম শুরু করে।

দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৬

প্রকাশের সময় : ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫