Dhaka ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে জুলাই আন্দোলনে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 280

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং সাবেক ৭৩ জন শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার (৪ আগস্ট) গভীর রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য জানান, ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া আন্দোলনে হামলার ঘটনায় মোট অভিযুক্ত ২২৯ জনের মধ্যে ১৩০ জন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ৯৯ জন সাবেক শিক্ষার্থী। তদন্ত শেষে দেখা যায়, ৬৪ জন শিক্ষার্থীর অপরাধের মাত্রা এতটাই গুরুতর যে তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, বাকি ৬৬ জন বর্তমান শিক্ষার্থীর মধ্যে ৩৭ জনকে দুই বছরের জন্য, ৮ জনকে এক বছরের জন্য এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত ৯৯ জন সাবেক শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে, ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত এবং বাকি ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, হামলার পেছনে বহিরাগত সন্ত্রাসীদেরও সংশ্লিষ্টতা ছিল এবং পুলিশ প্রশাসন যে ভূমিকা রেখেছিল তা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী ছিল। এসব বিষয়ে বিচারের জন্য তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ICT) পাঠানো হবে বলে জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পরিসরে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিতে জুলাই আন্দোলনে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

প্রকাশের সময় : ০১:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫