শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না: ফরিদা আখতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 272

শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২ আগস্ট) রাতে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়র্স আয়োজিত এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

ফরিদা আখতার বলেন, ‘শেখ হাসিনার বিচার এই মাটিতে হতেই হবে। তার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। অন্য কোনো সরকার আসা বা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া, তা এই অন্তর্বর্তী সরকার করতে পারে না।’

বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও সংবিধান বলবৎ রেখে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করে কোন লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশ ক্ষমতাসীনদের দোসরদের অর্থের বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের মর্যাদা যেন কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি লুটপাট করে নষ্ট না করে।’

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের নামে অনেকেই এখন টাকার লেনদেনে জড়িত হয়ে পড়েছে। এমনকি কেউ কেউ নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে দুর্নীতি করছে। এসব ব্যক্তিকে আইনের হাতে তুলে দেয়া জরুরি।’

আলোচনায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে বলেন, আর কোনো নামেই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না।

এদিকে, দেশে সুশাসনের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

পরাজিত শক্তি বিদেশে বসে দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে আবারও দেশ অশান্ত করার চেষ্টা করছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

অনুষ্ঠানে আহত শিক্ষার্থী জুলাই যোদ্ধাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়। এছাড়া ৫০ জন আহতকে অটোরিকশা দেয়ার ঘোষণা দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না: ফরিদা আখতার

প্রকাশের সময় : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫