Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিলো জনতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 90

গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে এম. আলীকে আটক করেছে প্রতিষ্ঠানটি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বর্তমানে তিনি ভাটারা থানায় পুলিশের হেফাজতে আছেন।

পুলিশের একটি সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে বেশ কয়েকজন মিলে তাকে আটকের পর পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এরপর তাকে গ্রেপ্তার করার দাবীতে থানার সামনে মিছিল করে।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ঊধ্বর্তনদের পরামর্শ অনুযায়ী তার গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ‘ধামাকা শপিং’-এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি।

ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে এসব সম্পত্তি ক্রোক করা হয়। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার আল মামুনের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ জুন এই আদেশ জারি করেন আদালত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিলো জনতা

প্রকাশের সময় : ০১:৪৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫