Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 81

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি। সরকারের সৎ ও সঠিক ব্যবস্থাপনায় এখন ধর্মীয় কর্মকাণ্ড, বিশেষ করে হজ ব্যবস্থাপনা ও মসজিদ উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় একটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুটি মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সমাজের প্রতিটি সদস্য যদি ধর্মচর্চা ও অনুশীলনে মনোযোগী হয়, তাহলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে। ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক উৎকর্ষে পৌঁছাতে সাহায্য করে।

উপদেষ্টা আরও জানান, এ তিনটি মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প’-এর অংশ হিসেবে নির্মিত হয়েছে। এই প্রকল্পের আওতায় সারাদেশে ৫৬৪টি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রামের এই তিনটি মসজিদ নির্মাণে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা।

চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, এবারের হজ কার্যক্রম ছিল অত্যন্ত সফল। দেশের বিমানবন্দরে কোনো হাজী হয়রানির শিকার হননি, সৌদি আরবেও হাজীদের কোনো দুর্ভোগ হয়নি। কেউ হারাননি, এমনকি কোনো বাংলাদেশি হাজীর মৃত্যুও ঘটেনি। এবার কাবার কাছাকাছি স্থানে কম খরচে হাজীদের জন্য ঘর ভাড়া করা হয়েছে, ফলে কিছু টাকা সাশ্রয় হয়েছে। হাজীরা দেশে ফেরার পর সেই টাকাও ফেরত দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম।

উল্লেখ্য, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পটি ধর্মীয়, সামাজিক ও নৈতিক উন্নয়নের পাশাপাশি সুশাসনের প্রতীক হিসেবে কাজ করছে বলে মত দিয়েছেন আয়োজকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা

প্রকাশের সময় : ০৯:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫