Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: জ্বালানি উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 269

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন, যিনি উন্নয়ন প্রকল্পে সঠিকভাবে অর্থ ব্যয় করবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। এমন কাউকে নয়, যাকে পরে পালিয়ে যেতে হয়। যিনি এখানেই থাকবেন, জবাবদিহিতা করবেন—এমন লোককেই নির্বাচিত করুন।”

শুক্রবার (৪ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আশা করছি আমরা একটি সফল নির্বাচন করতে পারব। আমাদের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করার জন্য। এর মানে হলো—ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, প্রতিটি প্রার্থীর পোলিং এজেন্ট যেন কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন এবং ভোটগ্রহণ শেষে উন্মুক্তভাবে গণনা হয়। আমরা কোনো দলের পক্ষে না, যেই নির্বাচিত হোক, তাকে স্বাগত জানাবো। তবে এ প্রক্রিয়া বাস্তবায়ন না করতে পারলে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।”

জামালপুর-১ অনুসন্ধান কূপ প্রসঙ্গে তিনি জানান, “এখানে গ্যাস রয়েছে, সেটা আগে জানা যায়নি। ইতোমধ্যে প্রায় ৫ এমএমসিএফ গ্যাস পাওয়া গেছে। এখান থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কূপ খনন করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আরও নিশ্চিত হওয়া যাবে গ্যাস মজুদের পরিমাণ। এর আগে টু-ডি ও থ্রি-ডি সার্ভের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করা হবে।”

তিনি আরও বলেন, “এখানকার গ্যাস অপচয় করা হবে না। আমরা একটি মোবাইল প্রসেসিং প্ল্যান বসাবো। কারণ কূপ থেকে প্রাপ্ত গ্যাস সরাসরি ব্যবহার করা যায় না, রিফাইন করতে হয়। যেহেতু বড় কোনো বিনিয়োগ এখনই প্রয়োজন নয়, তাই মোবাইল ইউনিটের মাধ্যমে স্থানীয় শিল্প কারখানায় এই গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, জামালপুর-১ অনুসন্ধান কূপটি এলাকার সম্ভাব্য গ্যাস মজুদের একটি নতুন দিগন্ত উন্মোচনের আভাস দিচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: জ্বালানি উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫