Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 93

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয়।

তিনি পোস্টে লেখেন, পরে নানা আলোচনার পর আবারও কর্মসূচিটির অন্তর্ভুক্তি ঘটে। বড় কোনো কর্মসূচি ও বড় একটি দল একসঙ্গে কাজ করলে মাঝে মধ্যে এমন কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি নিয়ে আপনাদের মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

মোস্তফা সরয়ার ফারুকী আরও লিখেছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫