গুরুত্বপূর্ণ সংবাদ:
সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 114

রাজবাড়ী থানার পুলিশ রোববার অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের মোঃ সুরুজ প্রামাণিক (৩১), বিনোদপুর নতুনপাড়া এলাকার পিকু শেখের ছেলে মোঃ মিন্টু শেখ (৩১), মূলঘর গ্রামের আনোয়ার শেখের ছেলে মোঃ আকরাম শেখ (২৬) এবং মজিবর গায়েনের ছেলে তৌহিদ (৪৬)।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ চারজনকে তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
Tag :
























