শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে অন্তর্বর্তী সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 133

আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে দীর্ঘদিন ধরে এসব মামলায় ভুক্তভোগী ব্যক্তিরা চিরতরে আইনি হয়রানি, কলঙ্ক ও সামাজিক কষ্ট থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, “আমি মনে করি, মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩ লাখ মানুষের জীবনকে স্পর্শ করেছে।”

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন পর্যন্ত ১৬টি বৈঠকে ১১ হাজার ৪৪৮টি মামলার প্রত্যাহারের সুপারিশ করেছে। এই মামলাগুলোর বেশিরভাগই ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়।

বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এরই মধ্যে মিথ্যা মামলার তালিকা পাঠিয়েছে। বিএনপি চলতি বছরের ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলা এবং জামায়াতে ইসলামী ২৭ এপ্রিলের মধ্যে ১,২০০টি মামলার তালিকা জমা দেয়।

তবে উপদেষ্টা অভিযোগ করেন, এসব মামলার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র—বিশেষ করে এফআইআর ও চার্জশিট—সংযুক্ত না করায় মামলাগুলোর যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

অন্যদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০ মে ৪৪টি মামলার তালিকা জমা দেয়, যার নথি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ড. আসিফ নজরুল।

আইন মন্ত্রণালয় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে তালিকার সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্র দাখিল করতে হবে, যাতে প্রত্যাহার প্রক্রিয়া আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে অন্তর্বর্তী সরকার

প্রকাশের সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫