বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা
- প্রকাশের সময় : ০৫:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 108
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বিভিন্ন প্রজাতির ফলের প্রদর্শনী করা হয়। পরে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভির হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় ফল মেলা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বালিয়াকান্দির এবারের ফল মেলায় ৭৬ প্রজাতির দেশি ও বিদেশি ফল প্রদর্শন করা হয়েছে, যা মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।”
মেলায় উপজেলার বিভিন্ন নার্সারি, কৃষি উদ্যোক্তা, ফল উৎপাদনকারী কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী এ ফল মেলায় বিভিন্ন ফলের স্টল, ও কৃষি পরামর্শ কেন্দ্রও রয়েছে।


























