গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কৃষকের মাঝে উপকরণ বিতরণ
পাংশা প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 117
রাজবাড়ীর পাংশায় বিনামূল্যে বীজ, সার, ফলের চারা, সবজি বীজসহ পেঁয়াজ সংরক্ষণে কৃষকের এসি হিসেবে পরিচিত এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার পাংশা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে এসব বিতরণ করা হয়। এসময় রোপা আমনের বীজ, সার, নারিকেল চারা, তালের চারা, আমের চারা, নিম, পেঁয়াজ বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন প্রমুখ। কৃষি অফিস জানায়, এ প্রনোদনার আওতায় মোট ১৯৯০ জন কৃষক রয়েছে। প্রথম ধাপে ৯৫০ জনকে প্রনোদনা দেওয়া হয়েছে।
Tag :


























