Dhaka ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবরের গুঠেয় লুকানো ছিল পাইপগান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 157

 রাজবাড়ীর পাংশা থানার পুলিশ রোববার দিবাগত রাতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে একটি পাইপগানসহ মহিদুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মৃত যতন আলীর ছেলে। মহিদুল একজন সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

পাংশা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মহিদুল ইসলামের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। রোববার  দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে  ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। এরপর তার দেখানো মতে তাদের বাড়ির রান্নাঘরের ভেতরে গোবরের গুঠের মধ্যে প্লাস্টিকের ব্যাগে রাখা পাইপগান উদ্ধার করা হয়।

পাংশা থানার ওহিস মোহাম্মদ সালাউদ্দিন জানান, এব্যাপারে মহিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোবরের গুঠেয় লুকানো ছিল পাইপগান

প্রকাশের সময় : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫