সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে মন্দিরের কালী প্রতিমা ভূপাতিত হলো কীভাবে?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 115

 রাজবাড়ীর কালুখালী উপজেলার মজবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামে একটি কালী মন্দিরের প্রতিমা ভ‚পাতিত হয়েছে। প্রতিমাটি কীভাবে ভ‚পাতিত হলো সে বিষয়ে কেউ মুখ খুলছে না। পুলিশ বলছে, বাতাসে পড়ে গেছে। তবে স্থানীয়রা জানিয়েছে, এর আগেও একবার এভাবে কালী প্রতিমা এভাবেই ফেলে দেওয়া হয়েছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোমরপুর গ্রামে ১০/১১টি হিন্দু পরিবার রয়েছে। ‘কোমরপুর মায়ের মন্দির’টি একটি ফাঁকা জায়গায়। মন্দিরটির তিনদিকে দেয়াল ঘেরা। সম্মুখভাগে গ্রিল দেওয়া। প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মন্দিরে পূজা হয়। পূজার পর প্রতিমা মন্দিরেই রেখে দেওয়া হয়। গ্রিলে তালা দেওয়া থাকে। সাধারণত সপ্তাহের শনি অথবা মঙ্গলবারে কারও পূজা অর্চনার প্রয়োজন হলে তালা খোলা হয়। শনিবার সকালে হঠাৎ করে এলাকার একজন প্রতিমা নীচে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এছাড়া পূজার আরতি, গাছাসহ অন্যান্য জিনিসপত্রও ছড়িয়ে ছিটিয়ে ছিল। পড়ে যাওয়ার কারণে প্রতিমার গলার কাছে ফেটে গেছে।

এ বিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রভাষ দাস জানান, তিনি জ¦রে ভুগছেন। তাই মন্দিরে যেতে পারেননি। বাড়িতে বসে বিষয়টি শুনেছেন। এর আগে গত বৈশাখ মাসে পূজার ঠিক আগে এভাবেই প্রতিমা ফেলে দেওয়া হয়েছিল। এগুলো কারা করে বা কীভাবে হয় তা তিনি জানেন না। আগের ঘটনায় পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছিল। তবে কোনো লিখিত অভিযোগ দেননি। এবারের ঘটনার পর মন্দির কমিটির অন্য যারা আছেন তাদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, মন্দিরে যথারীতি তালা দেওয়া ছিল। কেউ এটা ফেলে দেয়নি। বাতাসে পড়ে গেছে। এর আগেও এমন হয়েছিল কীভাবে? প্রশ্নের জবাবে বলেন, সেবারও বাতাসে পড়ে গিয়েছিল। মন্দির কমিটির লোকজনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে মন্দিরের কালী প্রতিমা ভূপাতিত হলো কীভাবে?

প্রকাশের সময় : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫