Dhaka ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১১

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 99

 রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১১ জন গ্রেফতার হয়েছে। দুপুরে পাংশা থানাধীন দিঘলহাট ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পাংশা থানাধীন কসবামাজাইল ইউনিয়নের কসবামাজাইল গ্রামে বিএনপি’র উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে আহত হয়ে একাধিক।

এ ঘটনায় সাবু গ্রুপের মোঃ ছাইফুল ইসলাম মিয়া বাদী হয়ে এজাহার দায়ের করেন। পরে পুলিশ আসামী আনোয়ার হোসেন, শাকিব মন্ডল, শাহিন মন্ডল, ছানারুদ্দিন মন্ডল, রাকিব হোসেন সাব্বির সহ ১১জনকে গ্রেফতার করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়। তার পরিপেক্ষিতে ১১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১১

প্রকাশের সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫