Dhaka ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 131

 পাংশা উপজেলার কসবামাজাইল এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন কসবমাজাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মো. বাবু মিয়া, বিএনপি কর্মী মো. জালাল বিস্বাস, মো. হজরত মন্ডল, মো. জালাল বিশ্বাস, মো. বিপুল, মো. লুৎফর রহমান, ইকবাল মল্লিক, মো. তুহিন মন্ডল ও আনোয়ার হোসেন। আহতদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি কসবামাজাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর অনুসারী বাবু মিয়া তার সমর্থকদের নিয়ে কসবামাজাইল বাজারে সভার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হারুন অর রশীদের অনুসারী সুলতান মিয়ার সমর্থকরা সেখানে গেলে সংঘর্ষ সৃষ্টি হয়।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত (বুধবার বিকাল ৫টা) কেউ অভিযোগ দেয়নি। কোনো আটক বা গ্রেপ্তার নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫